রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মামুন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেটের সামনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। মামুনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাকিব জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেটের একটু সামনে ট্রেনের ধাক্কায় মামুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। তিনি আরও বলেন, তার পকেটে থাকা এনআইডি কার্ড থেকে নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। নিহতের নাম মো. মামুন (৩৭), পিতা মো. মাঈনুদ্দিন সেনা সদস্য (অব.), গ্রাম ধর্মপাশা, থানা ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জ।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- ১৪০
Tag :
সর্বাধিক পঠিত


























