বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও দুজনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৪৫০ জন। ৪ জুন সকাল ৮টা থেকে ৫ জুন সকাল ৮টা পর্যন্ত ৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জন। সোমবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে ৪ জুন সকাল ৮টা থেকে ৫ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২২ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

করোনায় আরও দুজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩