মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টায় ও সকাল ৬টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩১) ও কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫)। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মো. মেহেদী হাসান। তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পর বিপরীতমুখী এক বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, সকাল ৬টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি বাসের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান নিহত হয়েছেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর মস্তোফাপুর হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
-
মাদারীপুর প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- ১৪৭
Tag :
সর্বাধিক পঠিত


























