শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদীর মৃত্যুতে শাহবাগে ভাঙচুরের মামলায় আসামি ৫ হাজার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুড়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে শাহবাগ থানার দায়ের করা এ মামলায় সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি নুর মোহাম্মদ। মামলায় চারজনের নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় জানাননি ওসি।

এর আগে, সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত নেতা সাঈদী। সেই খবরে জামায়াত-শিবিরের নেতাকর্মী রাতেই বঙ্গবন্ধু মেডিকেল ও শাহভাগে ভিড় করেন। মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে তারা পরে ‘তাণ্ডব চালিয়েছে’ বলে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকার পুলিশ কমিশনার খন্দকার ফারুক আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাঈদীর মৃত্যুতে শাহবাগে ভাঙচুরের মামলায় আসামি ৫ হাজার

প্রকাশিত সময় : ০৩:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩