বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের চার আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, দিনাজপুরের মেয়রকে তলব
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- ১১০
Tag :
সর্বাধিক পঠিত

























