শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

নোয়াখালী সদর উপজেলায় কথিত বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী গৃহবধূ। রোববার (১২ সেপ্টেম্বর) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মৎস্য খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে সুধারম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতেই মামলার প্রধান আসামি ওই গৃহবধূর কথিত বন্ধু রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
মামলা সূত্রে জানা গেছে, , নোয়াখালীর সোনাইমুড়ীতে ওই গৃহবধূর সাথে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাকিব ঐ গৃহবধূকে নিয়ে গত রোববার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে যান। দিনভর ঘুরে মাগরিবের নামাজের পরে রাতে তারা পার্ক থেকে বের হয়ে পার্শ্ববর্তী মৎস্য প্রকল্পে যান। সেখানে রাকিব তাকে ধর্ষণ করেন। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) পর্যায়ক্রমে ঐ নারীকে ধর্ষণ করেন।
সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী ও তার কথিত বন্ধু উভয়ে বিবাহিত। তারা পরকীয়া প্রেম করছিলো। ওই প্রেমের সূত্র ধরে রাকিব নারীকে বেড়াতে নিয়ে গিয়ে তার তিন বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

প্রকাশিত সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১