বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যান চাপায় রুবেল (২৫) ও চালক ফরজ আলী (৪৫) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ও একই গ্রামের ভ্যান চালক ফরজ আলী।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন।
এ সময় পাবনাগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























