মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের দেলদুয়ারে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়েছে। G শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে টাঙ্গাইলের সাথে দেলদুয়ারের যোগাযোগ সড়ক পথে বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাঙ্গাইলের দেলদুয়ারে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩