চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুর রহমান খোকন (৩৬) ও অজ্ঞাত (৩৫)। বোরহান উদ্দিন নাছির নামের অপর এক মোটরসাইকেল আরোহীকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত অপর একজন মারা যান। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাসটি আটক করে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাছিম নওশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- ২৯৭
Tag :
সর্বাধিক পঠিত


























