মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা শখের ছবি ভাইরাল, ভাসছেন শুভেচ্ছায়

দেশের টিভি নাটকে এক সময় জনপ্রিয় মুখ ছিলেন। নানা রকম বিজ্ঞাপনেও রোজ দেখা মিলতো তার। দেশের প্রায় সব বড় শহর ছেয়ে গিয়েছিল তার হাসিমাখা ছবির বিলবোর্ডে। সেই আনিকা কবির শখ এখন শোবিজে অনিয়মিত।

গত বছর জানা যায় তিনি বিয়ে করেছেন। এবার খবর ভেসে এলো তিনি মা হতে যাচ্ছেন। এ খবর অবশ্য কোনো গুঞ্জন নয়। শখ নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা।আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেখা গেলো গর্ভবতী শখের কিছু ছবি ভাইরাল হয়েছে। বিশেষ করে স্বামীর সঙ্গে তার ছবিটি নজর কেড়েছে সবার। এই ছবিতে শখ স্বভাবতই অনেকটা মুটিয়ে গেছেন দেখা যাচ্ছে। তার শারীরিক পরিবর্তনও লক্ষণীয়।

অনেকে ছবিটি দেখে শখের আগেকার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে নানা রকম ‘বডি শেমিং’ করছিলেন। তারই প্রতিবাদে শোবিজের অনেক শিল্পী ও শখের অনুরাগীরা ছবিটি শেয়ার করছেন। সেই সঙ্গে মাতৃত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন শখকে।

মা হওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে শখ কিছু দিন আগে জানিয়েছিলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় একটা নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এ দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি।’

শখের কোল আলো করে পূর্ণিমা চাঁদের হাসি নেমে আসুক তার অনাগত সন্তানের মুখে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসায়ও থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

অন্তঃসত্ত্বা শখের ছবি ভাইরাল, ভাসছেন শুভেচ্ছায়

প্রকাশিত সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১