মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমি আত্মহত্যা করলে দায়ভার প্রশাসনের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেনকে হলের রুমে আটকে মারধরের ঘটনার ১৬ দিনেও বিচার না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় শেখ রাসেল হলের চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,’আপনারা সবাই অবগত আছেন যে গত ৬ নভেম্বর শেখ রাসেল আবাসিক হলে ৩০৩ নং রুমে আমি রনি মৃধার নেতৃত্বে ১০-১২ জন দূর্বৃত্ত দ্বারা নির্মম নির্যাতনের শিকার হই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটির তিন কর্ম দিবসের পরে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও আরো ৭ কর্ম দিবস অতিবাহিত হয়েছে। অথচ বিচার তো দুরে থাক তদন্ত রিপোর্ট ও বিচারের অগ্রগতির কোন কিছুই এখন পর্যন্ত  প্রকাশ করা হলো না। ‘ তিনি আরো বলেন, ‘অপরাধীরা এখনো ক্যাম্পাসে ঘোরা ফেরা করছে। এমতাবস্থায় আমি শারীরিক ও মানসিকভাবে চরম বিপদগ্রস্থ অবস্থায় আছি। এই অবস্থায় আমি যদি আত্মহত্যা করি তার দায়ভার সম্পূর্ণ প্রশাসনের উপর বর্তাবে’ এই বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ড.হাসিবুর রহমান বলেন,’আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

আমাদের সংসার আছে,এই সব করার জন্য আমাদের কেও পয়সা দিচ্ছে না। একটা বিষয়ে তদন্ত করতে ১৫ দিন কেনো অনেক সময় এক মাস দুই মাস ছয় মাসও লাগতে পারে। ‘ এ বিষয়ে রেজিস্ট্রার বলেন,’যেহেতু এটা একটা বড় ইস্যু তাই একটু সময় লাগছে। আমরা আশা করছি আজকে কালকের মধ্যেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দিবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমি আত্মহত্যা করলে দায়ভার প্রশাসনের

প্রকাশিত সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩