আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বুধবার (২৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে অষ্টম দফায় বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ। ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে পালিত হবে হরতাল।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:২২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- ১৫৫
Tag :
সর্বাধিক পঠিত


























