সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্রের হাতে খুন হয় প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ

রাজশাহীতে নিজ বাড়িতে মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ (৬৮) হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই হত্যা কান্ডের মুল আসামিকে গ্রেপ্তার করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তার কাছ থেকে মায়া রাণীর শরীর থেকে খুলে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি নগরীর ফুদকিপাড়া এলাকার কালু শেখ এর ছেলে ও মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র মিলন শেখ (৪০)।  মঙ্গলবার দিবাগত রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে বোয়ালিয়া থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, মায়া রাণীকে হত্যা করে তার গলার চেইন, হাতের বালা ও কানের দুল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মিলন। এ জন্য কয়েকদিন থেকেই তিনি বাড়ি ভাড়া নেওয়ার নাম করে মায়ার বাড়ি যান। মঙ্গলবারও তিনি মায়ার বাড়ি যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মিলন তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যান।

ঘটনার পর থেকেই এর সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজতে কাজ করছিল পুলিশ। মঙ্গলবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি মার্কেটের ছাদে তার দেখানো জায়গা থেকে মায়া রাণীর মোবাইল ফোন ও সীমকার্ড উদ্ধার করা হয়। মিলনকে মায়া রাণী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লার নিজ বাড়িতে শ্বাসরোধ করে মায়া রাণী ঘোষকে হত্যা করা হয়। স্বামী-সন্তানহীন মায়া টিনশেডের নিজের বাড়িতে একাই থাকতেন। তিনি নগরীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীতে ছাত্রের হাতে খুন হয় প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ

প্রকাশিত সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১