শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার পরিচিত বিভিন্নজনের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুতই আইনী পদক্ষেপ নিবেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম ফারুক সরকার।
ঘটনার বিষয়ে তিনি বলেন, কয়েকদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমাকে জানান যে, আমার একটা আইডি থেকে ওনার কাছে ফ্রেন্ড রিকুয়েষ্ট গিয়েছে। তখন আমি ওনাকে বলি যে, ওই আইডিটা ফেক। এরপর আমি ওই আইডির একটা স্ক্রিনশট নিয়ে এবিষয়ে আমার নিজের আইডি থেকে একটা পোস্ট করি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার এক সহকর্মী জানান যে, ওই আইডি থেকে মেসেঞ্জারে ওনার কাছে টাকা চাওয়া হয়েছিল। কিন্তু ফেক আইডি হওয়ার বিষয়টি উনি বুঝতে পারায় টাকা দেননি। এটা নিয়েও ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম।
তিনি আরও বলেন, কিন্তু পরশুদিন (শনিবার) রাতে জানতে পারি যে, পাঁচ-ছয়জন ওই আইডি থেকে টাকা চাওয়ার প্রেক্ষীতে বিশ্বাস করে টাকা দিয়েছেন। আর সবার কাছে একইরকম মেসেজ দেওয়া হয়েছে। এঘটনায় আমি খুবই অবাক এবং মর্মাহত হয়েছি। আমাকে অনেকেই সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। আমিও বিশেষজ্ঞ কারো থেকে পরামর্শ নিয়ে শীঘ্রই পদক্ষেপ নিতে চাচ্ছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি শিক্ষকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত সময় : ১০:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩