শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত  কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফায়ার সার্ভিসও একটি তদন্ত কমিটি গঠন করেছে।  শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ দ্দৌলা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলওয়ে ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রধান কে বা কত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, ট্রেনে দুর্বত্তদের দেওয়া আগুনে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪