শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে পবা উপজেলায় বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫) । তিনি বড়গাছি এলাকার মুত বছির উদ্দিন খানের ছেলে। মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, কলেজশিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে এলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপায়ৃ ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। মোটরসাইকেলে থাকা তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

ওসি জানান, মাসুদ রানার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু চালক আর হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ মনে করিয়ে দেওয়ার দিন আজ

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

প্রকাশিত সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১