শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতারা গ্রেপ্তার

এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে ডি মারিয়া যখন দলের সঙ্গে ছিলেন, তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার পুলিশ।

আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ জানিয়েছেন, হুমকি দেওয়ার মূল হোতার নাম পাবলো আকোত্তো। তাকে সহযোগিতা করেছেন সারা বেলেন গুতিরেজ ও গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরে নামের আরও দুজন। পাবলো আকোত্তো হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিজ নিজ বাসা থেকে পালানোর সময় এই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

৩৬ বছর বয়সী ডি মারিয়া পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেন। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান, এমনটি জানান আর্জেন্টাইন উইঙ্গার। সেই ঘোষণার পরই হুমকি পান ডি মারিয়া।

হুমকি দিয়ে ছোড়া চিঠিতে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর মাক্সিমিলিয়ানোও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতারা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৪২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪