শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হার্দিকের নেতৃত্বে মুম্বাইয়ের হ্যাটট্রিক হার

চলমান আইপিএলের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভর করে প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ছয় উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে আসরে হ্যাটট্রিক হারের তিতো স্বাদ পেয়েছে হার্দিকের দল।

সোমবার (১ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থান র‌য়্যালসকে ১২৭ রানের সহজ লক্ষ্য দেয় মুম্বাই। জবাব দিতে নেমে ২৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজস্থান। এতে টানা তিন জয়ের স্বাদ পেলো তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। স্যামসনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জশ বাটলার। ১০ বলে ১২ রান করে রাজস্থান আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন বাটলার।

১৬ বলে ১৩ রান করে বাটলার আউট হলেও রাজস্থান শিবিরে হাল ধরেন রাইয়ান পরাগ। ১৬ রান করে অশ্বিন আউট হলেও ৩৮ বলে ফিফটি তুলে নেন পরাগ।

শেষ পর্যন্ত শুভাবম ডুবের ৬ বলে ৮ রান এবং পরাগের ৩৯ বলে অপরাজিত ৫৪ রানে ভর করে ২৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় ধাক্কা খায় মুম্বাই। টপ অর্ডারের তিন ব্যাটার ডাক হয়ে সাজঘরে ফেরেন। ইনিংসের প্রথম ওভারে রোহিত শর্মা এবং নামান ধীরকে এবং তৃতীয় ওভারে দেওয়াল্ড বেভ্রিসকে শিকার করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এতে দলীয় ১৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই।

এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে ঈশান কিষান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৪ বলে ১৬ রান করে ঈশান আউট হলেও তিলকে সঙ্গ দেন হার্দিক। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন মুম্বাই অধিনায়ক।

৬ বলে তিন রান করে পিযুস চাওলা। ইনিংস বড় করতে পারেনি তিলকও। ২৯ বলে ৩২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। ২৪ বলে ১৭ রান করেন অজি ব্যাটার টিম ডেভিড।

শেষ পর্যন্ত বুমরাহর ৯ বলে ৮ রান এবং আকাশ মাধওয়ালের ৫ বলে ৪ রানে ভর করে নয় উইকেটে ১২৫ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই।

রাজস্থানের হয়ে ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও নানড্রে বুর্গার দুটি ও আভিশ খান নেন এক উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হার্দিকের নেতৃত্বে মুম্বাইয়ের হ্যাটট্রিক হার

প্রকাশিত সময় : ১১:০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪