মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে লাখ টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভোটকেন্দ্র থেকে নগদ ৯৪ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের (প্রতীক-দোয়াত কলম) পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে বেলকুচি থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটকেন্দ্রে লাখ টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪