শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেঞ্চের দল নিয়েও দারুণ জয় রিয়ালের

মূল একাদশে প্রথম পছন্দের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিয়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আগেই অবনমন নিশ্চিত হওয়া গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

লা লিগায় শনিবার প্রতিপক্ষের মাঠে ফ্রান গার্সিয়া চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গিলের। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ থেকে গ্রানাদাকে একরকম ছিটকে দেন ব্রাহিম দিয়াস।

এর আগে গত সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায়, গ্রানাদার বিপক্ষে শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনেন রিয়াল কোচ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেলা একাদশ থেকে কেবল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে রাখেন আনচেলত্তি।ৎ

লিগে ৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রিয়ালের। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে স্রেফ ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেঞ্চের দল নিয়েও দারুণ জয় রিয়ালের

প্রকাশিত সময় : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪