শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ বাংলাদেশি হজ যাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৯৭২ জন। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন বলে মঙ্গলবার (২১ মে) হজ বুলেটিনে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজ বুলেটিনের তথ্যমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি এয়ারলাইনসের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৩২৩ জন আর বেসরকারিভাবে ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাবেন। এসব হজযাত্রীর সঙ্গে গাইড হিসেবে যাবেন ১ হাজার ৮৯৯ জন।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন শুরু হবে। আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

উল্লেখ্য, আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ বাংলাদেশি হজ যাত্রী

প্রকাশিত সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪