শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যানকুভারের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন মেসি

কোপা আমেরিকার ২০২৪ আসর শুরু হবে জুনের ২০ তারিখ থেকে (বাংলাদেশ সময় ২১ তারিখ সকাল)। তার আগে যুক্তরাষ্ট্রেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৯ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে।

৯ জুনের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির খেলা আছে ৩টি। বাংলাদেশ সময় আগামীকাল সকালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের মাঠে খেলবে ইন্টার মায়ামি। ভ্যানকুভার কানাডার দল।

এরপর ৩০ মে ভোরে আটলান্টা ইউনাইটেড ও ২ জুন ভোরে সেন্ট লাইসের বিপক্ষে খেলা। দুটি ম্যাচই হবে মায়ামির মাঠ চেস স্টেডিয়ামে।

টিওয়াইসি তাদের এক রিপোর্টে জানিয়েছে, আগামীকাল ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকতে পারেন মেসি।

কোপা আমেরিকা শুরুর আগে জাতীয় দলের প্রীতি ম্যাচসহ মেসির খেলা আছে ৫টি। ভ্রমণ ক্লান্তি ও বিশ্রামের কথা মাথায় রেখেই ভ্যানকুভার ম্যাচে নাও খেলাতে পারেন মেসি। তবে পরের দুটি ম্যাচ খেলেই জাতীয় দলে যোগ দিতে চান মেসি, এমনই খবর টিওয়াইসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভ্যানকুভারের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন মেসি

প্রকাশিত সময় : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪