শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর পর দুই বলে রিশাদের উইকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টাইগাররা। যেখানে প্রথমে ব্যাট করা শ্রীলংকার ইনিংসে পর পর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছেন রিশাদ হোসেন। ১৪তম ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকে (১৯) ফেরান, পরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করেন এই লেগস্পিনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে শ্রীলংকা।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১০ রানে থাকা কুশল মেন্ডিসকে বোল্ড করেন এই পেসার। এরপর কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। তানজিমের ক্যাচে ফেরান তাকে।

লংকানদের তৃতীয় উইকেটও তুলে নেন মোস্তাফিজুর রহমান। উইকেটে ঝড় তোলা ওপেনার পাথুম নিশাঙ্কাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচে ফেরান তিনি। নিশাঙ্কা ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেছেন।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। এর আগে এই পেসার চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করেছিলেন। তবে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া শরীফুল ইসলামকে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান তুশারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পর পর দুই বলে রিশাদের উইকেট

প্রকাশিত সময় : ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪