দরজায় কড়া নাড়ছে লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হবে কোপার ৪৮তম আসর। প্রতিযোগিতার ৫ দিন আগে দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশামতোই দলে জায়গা হয়েছে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকাদের।
এদিকে, আর্জেন্টিনার ২টি প্রীতি ম্যাচের দলে থাকলেও লিওনেল স্কালোনির দলে জায়গা হয়নি আনহেল কোরেয়া, লিওনার্দো বালেরদি ও ভ্যালেন্তিন বার্কোর মতো তারকাদের। আর প্রীতি ম্যাচে জায়গা হারানোর পর স্বাভাবিকভাবে কোপার দলেও জায়গা পাননি পাওলো দিবালা।
আর্জেন্টিনার কোপা আমেরিকার দল
গোলরক্ষক: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: দি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























