শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি

হজের প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ হাজি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজ যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৪ জুন মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। গত বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।

এদিকে হজ পালনে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৬ জন।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরবসহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।

 এর মধ্যে বিদেশি রয়েছেন ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী প্রবাসী মিলিয়ে হজে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি

প্রকাশিত সময় : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪