সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এর আগে কলেজের মধ্যে থেকে একটি মিছিল নিয়ে আসে তারা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে তারা এই অবরোধ করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ সাহেববাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।

শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রাজশাহী কলেজ সমন্বয়ক সোহেল সরকার বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আমরা দেশসেরা কলেজের শিক্ষার্থী হয়ে চুপ থাকতে পারলাম না। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সড়কে অবস্থান করছি। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪