সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গেটের তালা ভেঙে মহাসড়ক অবরোধ করলেন জাবি শিক্ষার্থীরা

পুলিশি বাধা উপেক্ষা করে ও বিশ্ববিদ্যালয়ের ফটকের তালা ভেঙে ঢাকা-আরিচা মহাসড় অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজ বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। এ সময় একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ফটকে আসলে প্রক্টরিয়াল টিম তাদের পথরোধ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান গেট আগেই তালাবন্ধ করে রাখা হয়েছিল। তবে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে গেটের তালা ভেঙে সড়কে আসেন।

আন্দোলনে শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আজকে পুলিশ বাহিনীর কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি প্রশ্নফাঁসের পক্ষে অবস্থান নিয়েছেন, নাকি প্রকৃত মেধাবীদের পক্ষে অবস্থান নিয়েছেন? পুলিশ বাহিনী দিয়ে হামলা-মামলা করে আমাদের যৌক্তিক আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের আন্দোলন সফল করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা কর্মসূচি চলমান রাখব। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করবেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে, আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করি, আদালতের প্রতি সম্মান রেখে তারা অবরোধ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবেন। আমরা তাদের আধা ঘণ্টা মধ্যে কর্মসূচি শেষ করার অনুরোধ জানিয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গেটের তালা ভেঙে মহাসড়ক অবরোধ করলেন জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ১১:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪