রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে যা বললেন মেসি

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে মেসি-ডি মারিয়াদের সঙ্গী হয়েছে কলম্বিয়া। আগামী ১৫ জুলাই সোমবার ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে লিওনেল মেসি জানালেন, চাপ নেই এখন বরং শান্ত আছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি। ’ এখন মুহূর্তগুলো উপভোগ করছেন মেসি। কেবল ম্যাচের সময়ই নির্ধারণ করবেন মনোনিবেশ। তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করব। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে যা বললেন মেসি

প্রকাশিত সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪