রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়বেলায় যা বললেন ডি মারিয়া

অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে জিতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপের পর টানা তৃতীয় বড় কোনো শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে আর্জেন্টিনা।

এদিকে শিরোপা জয়ের এই ম্যাচে আকাশি-নীল জার্সিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ডি মারিয়া। এর আগে, গত নভেম্বরেই ৩৬ বছর বয়সী উইঙ্গার ঘোষণা দিয়েছিলেন, কোপা আমেরিকাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

শিরোপা জয়ের পর ডি মারিয়া বলেন, কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার রাতটি ছিল, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্নের সমাপ্তি।

তিনি বলেন, ‘আমি এই দিনটির স্বপ্ন দেখেছি। যেহেতু অনেক আগেই বলেছিলাম এটাই আমার শেষ কোপা আমেরিকা, এখানেই আমি থামতে চাই। আমি ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলাম। শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলাম। এর থেকে ভাল অবসর আর হতে পারে না।’

ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডি মারিয়াকে মাঠ থেকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ওই সময় ডি মারিয়ার জন্য সমর্থকদের উচ্ছ্বসিত অভিবাদন পুরো স্টেডিয়ামের পরিবেশ আবেগময় করে তোলে।

ডি মারিয়া আরও বলেন, ‘ফুটবলে আমার অনেক সুখস্মৃতি আছে। এই প্রজন্মের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তারা আমাকে সবকিছু দিয়েছে। আমি যা অর্জন করতে চেয়েছি, তাদের জন্যই সম্ভব হয়েছে। আর আজ এভাবে বিদায় নিচ্ছি। এর থেকে ভালো সময় আর আসবে বলে মনে হয় না।’

লিওনেল মেসির সঙ্গে ২০০৮ অলিম্পিকে স্বর্ণ জয়ের মধ্য দিয়ে সবার নজরে আসের ডি মারিয়া। কিন্তু এরপর বেশ কিছু বড় আসরে শিরোপার কাছাকাছি গিয়ে আর্জেন্টিনার ব্যর্থতায় তাকে ও মেসিকে প্রায়ই হতাশ হতে হয়। আর এখন তো সব ইতিহাস। টানা তিনটি বড় শিরোপার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে দিলেন ডি মারিয়া। কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জয় করেছে আর্জেন্টিনা।

বেইজিং অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী দলের হয়ে গোল করেছিলেন ডি মারিয়া। একইসাথে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর ম্যাচে জয়সূচক গোলটিও তার ছিল।

বেনফিকার এই উইঙ্গার বলেন, ‘দেখলে মনে হবে বিষয়টা সহজ, কিন্তু আসলে পুরোটাই দারুণ কঠিন ছিল। আমি পুরোটা জানি। কারণ, মুদ্রার আরেক পিঠও আমি দেখেছি। ১০-১১ বছর কোনো শিরোপা ছাড়াই আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছে। পরপর তিনটি ফাইনালে খেলা মোটেই সহজ নয়, তার ওপর সবকটিতে জেতা তো আরও কঠিন। এখন সেটা সম্ভব হয়েছে। তবে আগের সতীর্থদের সঙ্গে কিছু একটা জিততে চেয়েছিলাম। তারা অনেক কষ্ট করেছে। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। এই দলের খেলোয়াড়রা আমাকে সবকিছু দিয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

বিদায়বেলায় যা বললেন ডি মারিয়া

প্রকাশিত সময় : ০৭:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪