রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক: মুশফিক

কোটা সংস্কার ঘিরে যে আন্দোলন এবং সহিংসতা দেশজুড়ে তা যে কোনো উপায়ে বন্ধের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তার এই পোস্টে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে। শান্তিপূর্ণ রাস্তা বের করে পরিস্থিতি সমাধানের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি।

আজ বুধবার ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন: ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ।  আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।’

আরেক ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবও ফেসবুক পোস্টে একই আহ্বান জানিয়ে লিখেছেন: ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম লিখেছেন: ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক: মুশফিক

প্রকাশিত সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪