সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস জবি প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ কোটা সংস্কার আন্দোলনাকারী শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ছয়টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে।

সেগুলো হলো- আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এ ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাত্রলীগসহ যে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেসে অবস্থান করা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারি সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপোর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সব ধরনের আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে

এর আগে, ছয় দফা দাবিতে উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদনে ছয় দফা দাবি পেশ করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস জবি প্রশাসনের

প্রকাশিত সময় : ১১:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪