রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনি-কপিলকে ছাড়াই ভারতের সেরা একাদশ বাছলেন কার্তিক

ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা একাদশ বেছে নিয়েছেন দেশটির ক্রিকেটার দীনেশ কার্তিক। নির্দিষ্ট কোনো সংস্করণ নয়, তিন ধরনের ক্রিকেট নিয়েই এই একাদশ সাজিয়েছেন তিনি। তবে নিজের এই দলে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (১৯৭৫) ও মহেন্দ্র সিং ধোনিকে (২০১১) রাখেননি কার্তিক।

কার্তিক তার একাদশে ওপেনার হিসেবে রেখেছেন দুই আগ্রাসী ব্যাটার বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মাকে। তিনে রেখেছেন রাহুল দ্রাবিড়কে। দলে কোনো বিশেষজ্ঞ উইকেটকিপার যেহেতু নেই তাই এই দলে উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন তিনি। পরের দুই স্থানে থাকবেন বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার।

দলের দুই অলরাউন্ডার হিসেবে থাকছেন যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম বড় নায়ক যুবরাজ। পরের দুই স্থানে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী এই দুজন।

কার্তিক তার পছন্দের একাদশে রেখেছেন দুই পেসারকে। তারা হলেন- জাসপ্রিত বুমরাহ ও জহির খানকে। নিজেদের সময়ে ভারতের সেরা বোলার এই দুজনই। এই একাদশে দ্বাদশ ব্যক্তি হিসেবে কার্তিক রেখেছেন স্পিনার হরভজন সিংকে।

কার্তিকের পছন্দের একাদশ

বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরা এবং জাহির খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

ধোনি-কপিলকে ছাড়াই ভারতের সেরা একাদশ বাছলেন কার্তিক

প্রকাশিত সময় : ১২:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪