মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৩০০ জনের নামে মামলা

রাজশাহীতে ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে বোয়ালিয়া থানায় মামলাটি করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মামলাটি করেন তার পিতা মাইনুল হক।

মামলায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতারা আছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, নিহত সাকিব আনজুমের পিতা সন্ধ্যায় থানায় এজাহার নিয়ে আসেন। তার এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৩০০ জনের নামে মামলা

প্রকাশিত সময় : ১১:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪