রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

প্রায় ড্র করতে যাওয়া পর্তুগালকে পূর্ণ পয়েন্ট এনে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তারকা শেষ সময়ের গোলে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের চূড়ায়। উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

রবিবার ঘরের মাঠে প্রথমার্ধে স্কট ম‍্যাকটোমিনের গোলে স্কটল‍্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন রোনালদো। টানা দুই ম‍্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্কটল‍্যান্ড! সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম‍্যাকলেইন চমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ম‍্যাকটোমিনে।

বিরতির পর মাঠে নামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। তাতে আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। পরে গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান ফের্নান্দেস। লেয়াওয়ের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে জাল খুঁজে নেন ম‍্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।

খেলার ৮৬তম মিনিটে রুবেন নেভেসের হেড থামিয়ে পর্তুগালের হতাশা বাড়ান স্কটল‍্যান্ড গোলরক্ষক। তবে দুই মিনিট পরেই তার প্রতিরোধ ভেঙে দলকে এগিয়ে নেন রোনালদো। মেন্দেসের ক্রসে ছুটে গিয়ে পা বাড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। স্কটল‍্যান্ডের বিপক্ষে এই প্রথম গোল করলেন রোনালদো। সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে জালে বল পাঠালেন তিনি।

আসরে টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল‍্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে। টানা দুই হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

প্রকাশিত সময় : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪