মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের সম্মান জানাবে সরকার

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানাবে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা জানান।

উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহিদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। সভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা- এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের সম্মান জানাবে সরকার

প্রকাশিত সময় : ১০:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪