রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, জানা যাবে বিকেলে

দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে লটারিতে নাকি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন।

বিগত কয়েক বছর ধরে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে দাবি উঠেছে, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে বৃহস্পতিবার বিকেলে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভাতেই চূড়ান্ত হতে পারে স্কুলে ভর্তির প্রক্রিয়ায় লটারি থাকবে নাকি পরীক্ষা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, জানা যাবে বিকেলে

প্রকাশিত সময় : ০৪:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪