জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নতুন ডীন নিযুক্ত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম কামাল । ২৫ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
ড. কামালের প্রতি প্রেরিত অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ২২ (৫) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে আগামী দুই বছরের জন্য আপনাকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো । এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে । বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আপনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।
ডীন হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ড. এ এইচ এম কামাল বলেন, আলহামদুলিল্লাহ। আজ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন হলাম। ২০১৪ সাল থেকে প্রাপ্য ছিলাম। একটু দেরিতে হলেও তো হলাম। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্যে সবার কাছে দোয়া প্রার্থী। সেই সাথে আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে ধন্যবাদ।

মারজিয়া যুথি: জাককানইবি প্রতিনিধি: 
























