মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।  শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকাযোগে কিছু রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়। এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা

অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪