সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন

হিমালয়ের পাদদেশে আবারও উড়লো বাংলাদেশের পতাকা। আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশের মেয়েরা। অক্ষুন্ন রাখলো শিরোপা। আবারও সেই নেপালকে হারিয়ে।

আজ বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এমন জয়ে একটি গোল করেন মনিকা চাকমা। অপর গোলটি করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।

এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা-তহুরারা। এবার তাদের ঝুলিতে উঠলো আরও একটি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা।

এ সময় মাঝমাঠের সামনে বল পেয়ে যান নেপালের প্রীতি রাই। তিনি চিকন করে বাড়িয়ে দেন সামনে থাকা আমিশা কারকিকে। তিনি বলকে অনুসরণ করে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তখন তার সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আমিশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন

প্রকাশিত সময় : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪