শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজের খরচ কমলো ১ লাখ, আগামী বছরের প্যাকেজ ঘোষণা

আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটির খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ঘো‌ষিত সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এই হজ প্যাকেজ-১ এর মূল্য ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা ক‌মে‌ছে। চল‌তিবছর সরকারিভাবে হজে যেতে খরচ হ‌য়ে‌ছিল সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।

আগামী বছ‌রের জন্য সাধারণ হজ প্যাকেজ- ২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। ২০২৪ সালের তুলনায় সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য ১১ হাজার ৭০৭.৬৮ টাকা ক‌মে‌ছে।

• মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা
• মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন
• মিনায় গ্রীন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‌‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা
মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত
• মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন।
• এ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন
• বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা
• মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান
• ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা
• প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ (সাতশত পঞ্চাশ) সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ-২ এর বৈশিষ্ট্যসমূহ-

• মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন
• মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসন
•মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা
• মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত

বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ-

• বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ মূল্য: ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বেসরকারি এজেন্সির প্যাকেজের বৈশিষ্ট্যসমূহ-
• মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফ যাতায়াতে বাস ব্যবস্থা
• মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন

 বেসরকারি এজেন্সির প্যাকেজের বৈশিষ্ট্যসমূহ:

• মক্কায় হারাম শরীফের বহিঃচত্ব হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফ যাতায়াতে বাস ব্যবস্থা

• এ্যাটাচ বাথসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা
•মিনায় হজযাত্রীদের তাঁবু গ্রীন জোনে (জোন-৫) এবং ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন
• মক্কা-মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (প্রতি ১০০ জনে একটি বাস অথবা ৫০ জনের ডাবল ট্রিপ) ব্যবস্থা।

•৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইড থাকবে

সাধারণ হজ প্যাকেজ গ্রহণপূর্বক এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে ব‌লেও জানান ধর্ম উপ‌দেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তি‌নি জানান, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে হজ ভিসা ইস্যু শুরু হবে। ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ হতে শুরু হবে হজ ফ্লাইট।

আগামী বছ‌র হজযাত্রীদের জন্য সৌদি রিয়ালের মূল্য ২০২৪ এর চেয়ে (৩২.৫০-২৯.৭৪) = ২.৭৬ টাকা অর্থাৎ ৯.২৮% বৃদ্ধি পেয়েছে ব‌লেও জানান তি‌নি।

এসময় উপস্থিত ছিলেন- ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ (হা‌ব)  কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০২৫ সা‌লের ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সনের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হজের খরচ কমলো ১ লাখ, আগামী বছরের প্যাকেজ ঘোষণা

প্রকাশিত সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪