রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ দিকের নাটকীয়তায় মেসির মায়ামির হার

সমীকরণটা ছিল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আজ জিতলেই এমএলএস কাপ প্লে অফে ইন্টার মায়ামির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। যেখানে তিন ম্যাচের প্লে অফের আগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল দলটি। তবে আজ হেরেই গোল মার্তিনোর শিষ্যরা। এবার শেষ দিকের নাটকীয়কায় ২-১ গোলে হেরে মেসিদের স্বপ্ন কিছুটা এলোমেলো হয়ে গেল।

রবিবার আটলান্টার ঘরের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের হাস্যকর ভুলে এগিয়ে যায় মায়ামি। গোল কিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। আলতো পাসে রেডোন্ডো বল বাড়ান মার্তিনেজকে। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন এই সেন্টারব্যাক।

বিরতির পর ৫৮তম মিনিটে গোল করে সমতায় ফেরে আটলান্টা। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস।

যোগ করা সময়ে বাজিমাত করে আটলান্টা। দারুণভাবে গড়া দলীয় এক আক্রমণ থেকে বক্সের বাইরে বল পান সিলভা। অসাধারণ এক শটে গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এই ম্যাচে আটলান্টার জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজের শেষ ম্যাচটা এখন নকআউটে পরিণত হয়েছে। ১০ নভেম্বরের সেই ম্যাচে যারাই জিতবে সেমিফাইনালে টিকিট কাটবে তারাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

শেষ দিকের নাটকীয়তায় মেসির মায়ামির হার

প্রকাশিত সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪