বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশের সঙ্গে প্রেম নুসরাতের? উত্তর দিলেন নিজেই

যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাত জাহানের প্রেম সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে আর লুকিয়ে নয়, এবার বিষয়টি খোলাসাই করে দিলেন নুসরাত জাহান। যশের সঙ্গে ডেট করার বিষয়টি মেনে নিলেন নায়িকা। ইনস্টার স্টোরিতে তা প্রকাশও পেল। ভক্তদের মনের প্রশ্ন, ব্যাপারটা কী?

সোমবার এক ইংরাজি সংবাদপত্রের এক সমীক্ষায় টলিউডের সবচেয়ে ‘কাঙ্খিত’ নারীর তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নুসরাত জাহান। আর সেই আর্টিকেলে স্পষ্টভাবে নুসরাতের রিলেশনশিপ স্টেটাস হিসাবে লেখা রয়েছে- ‘ডেটিং যশ দাশগুপ্ত’। নুসরাত নিজে প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে। এতেই চোখ কপালে উঠেছেন নেটিজেনদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক পায়রার ছবি দিয়েছিলেন যশ। সোমবার নুসরাতের ইনস্টাগ্রামের পাতাতেও উঠে এল সেই নতুন বন্ধু পায়রার ছবি। এখানেই শেষ নয়। এদিন এই যুগলের স্টোরিতে বাড়ির সাজানো ফুলের বাগানের ছবিও ছিল। সেই ছবি থেকে অনেকেরই প্রশ্ন তবে কি একসঙ্গেই থাকছেন যশ ও নুসরাত?

দুদিন আগেও গাড়িতে একসঙ্গে যাচ্ছিলেন দুজন। নিজের ইনস্টাগ্রামেও সেটি শেয়ার করেন যশ। তবে এই প্রেমিক যুগল কোথায় যাচ্ছিলেন তা অজানা থাকলেও প্রশ্ন তুলছেন নেটিজনরা। কিন্তু গন্তব্য যেখানেই হোক না নুসরাতের ইনস্টাগ্রাম এখন সবসময়ই যশের দখলেই যেন থাকে। মাঝেমধ্যেই একসঙ্গে ডিনারের কিংবা কফি-খাওয়ার ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেন দুজনেই।

নিখিলকেও ভালোবেসেই বছর দুয়েক আগেই বিয়ে করেছিলেন নুসোত। সামনেই অভিনেত্রীর বিচ্ছেদের বিবাহের দ্বিতীয় বার্ষিকী। বিয়ের দেড়-বছরের মাথাতেই দাম্পত্য সম্পর্কে বিরাট ফাটল ধরেছে। আইনিপথে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন কিনা তা স্পষ্ট না হলেও নুসরতের জীবনে এখন নিখিল অতীত। আর সেই অতীত ভুলে যশের হাত ধরেই কি নতুন জীবনে পা রাখতে চলেছেন নায়িকা? যুগলের সোশ্যাল মিডিয়া দেখলে অবশ্য সকলেই তেমনটাই বলছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশের সঙ্গে প্রেম নুসরাতের? উত্তর দিলেন নিজেই

প্রকাশিত সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১