রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে কোটির ওপর দাম উঠল ১৩ বছরের ক্রিকেটারের

আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় ও শেষ দিনে দল পেয়েছেন ভারতের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে নাম লিখিয়ে আলোচনার জন্ম দেওয়া বৈভব নিজের মূল্য কোটির ওপরে নিয়ে আরও চমক দেখালেন

বৈভবকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছে রাজস্থান ও দিল্লি ক্যাপিটালসের ভেতর। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে দিল্লির সঙ্গে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর শেষ হাসি হাসে রাজস্থান। আইপিএলে দল পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন বৈভব।

এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত দলে খেলতে ডাক পেয়েছেন বিহারের এই ক্রিকেটার। ২০১১ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার তার ক্রিকেটীয় প্রতিভা দেখানো শুরু করেন ৪ বছর বয়স থেকেই। বৈভবের বাবা সঞ্জীব ক্রিকেটের প্রতি ছেলের আবেগ লক্ষ্য করেন এবং বাড়ির পিছনের উঠানে তার জন্য একটি ছোট খেলার জায়গা তৈরি করার সিদ্ধান্ত নেন।

৯ বছর বয়সে নিকটস্থ শহর সমস্তিপুরের একটি ক্রিকেট একাডেমিতে বৈভবকে ভর্তি করে দেন তার বাবা। আশেপাশে থাকা লোকদের বুঝে নিতে দেরি হয়নি যে বয়সের তুলনায় বৈভব অনেক এগিয়ে আছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব বলেন, ‘সেখানে (সমস্তিপুর একাডেমি) আড়াই বছর অনুশীলন করার পর আমি বিজয় মার্চেন্ট ট্রফির অনূর্ধ্ব-১৬ দলের জন্য ট্রায়াল দিয়েছিলাম। বয়সের কারণে আমাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। তবে সৃষ্টিকর্তার রহমতে আমি রঞ্জি খেলোয়াড় মনীশ ওঝা স্যারের অধীনে কোচিং শুরু করি। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমি আজ যা আছি, তার কারণেই।’

মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে ভিনু মানকড় ট্রফিতে খেলেছেন বৈভব। সেখানে ৫ ম্যাচে প্রায় চার শ রান করেন তিনি। বিহার ক্রিকেটে নাম করতেও বেশিদিন লাগেনি তার। ১২ বছর বয়সেই বিহারের হয়ে খেলা শুরু করেন তিনি। সম্প্রতি চেন্নাইতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের একটি ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করে নিজের প্রতিভার প্রমাণ দেন বৈভব।

চলতি বছরের জানুয়ারিতে পাটনায় মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। তখন তার বয়স মাত্র ১২ বছর ২৮৪ দিন। ১৯৮৬ সালের পর প্রথম শ্রেণিতে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। এই বছরের সেপ্টেম্বরে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল বৈভবের। রান আউট হওয়ার আগে তিনি ৬২ বলে ১০৪ রান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

আইপিএলে কোটির ওপর দাম উঠল ১৩ বছরের ক্রিকেটারের

প্রকাশিত সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪