শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাককানইবি’তে ‘ক্যারিয়ার ইন মিডিয়া এন্ড কমিউনিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘ক্যারিয়ার ইন মিডিয়া এন্ড কমিউনিকেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।১০ ডিসেম্বর (মঙ্গলবার)  ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে দুপুর ২ ঘটিকায় এটি অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জিল্লুর রহমান পল, সহযোগী অধ্যাপক, ফিল্মের এন্ড স্টাডিজ বিভাগ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন শহীদ, ব্যুরো চিফ, যমুনা টিভি, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান । এছাড়াও আলোচক হিসেবে ছিলেন প্রভাষক মো.  আব্দুল করিম এবং প্রভাষক সাবরিনা মেহেরিন রাহা ।

প্রধান অতিথি হোসাইন শহীদ তার বক্তব্যে বলেন, ‘গণমাধ্যমে কাজ করতে হলে মৌলিক দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই । বিশেষ করে সংবাদ লিখন, উপস্থাপন, আইটি ও কারিগরি দক্ষতা, সোর্স বিল্ডাপ ও মেইনটেইন ইত্যাদি সাংবাদিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । একজন গণমাধ্যমকর্মীকে সবথেকে বেশী দক্ষ হতে হয় । দেশে অসংখ্য মিডিয়া রয়েছে, দক্ষতা থাকলে সেখানে সহজেই কাজের সুযোগ পাওয়া সম্ভব ।’

সেমিনারে মিডিয়া এন্ড কমিউনিকেশন বিষয়ে দক্ষ হওয়ার গুরুত্ব, কাজের ক্ষেত্র, প্রফেশনাল স্কিল, রাষ্ট্রীয় সামাজিক প্রেক্ষাপটে অবদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয় । অনুষ্ঠানে মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাককানইবি’তে ‘ক্যারিয়ার ইন মিডিয়া এন্ড কমিউনিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১০:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪