শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম রিমান্ডে

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় জিয়া বিন কাসেমকে আদালতে তোলা হয়।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে সাদপন্থী এই নেতাকে আদালতে আনা হয়।

রিমান্ড আবেদন শুনানিকালে তাবলিগের বিরোধী পক্ষ শুরাপন্থীরা জিয়া বিন কাসেমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।

টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে সাদপন্থীরা আলমি শুরার সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় চার ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী হিসেবে পরিচিত এস এম আলম হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে এজাহারনামীয় ৬নং আসামি জিয়া বিন কাসেমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম রিমান্ডে

প্রকাশিত সময় : ০৪:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪