সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যেই স্কুলে করোনার টিকা

স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম এক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, খুব শিগগিরই স্কুলে টিকার কার্যক্রম শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে। এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যে আমরা টিকা দেওয়া শুরু করতে পারব।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক সপ্তাহের মধ্যেই স্কুলে করোনার টিকা

প্রকাশিত সময় : ০৩:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১