বহুল বিতর্কিত ও সমালোচিত নায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হার-জিত নিয়ে নানা নাটকের জন্ম দেন তিনি। এবার তাকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে জানা গেছে এ তথ্য। এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে। ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুন আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুন দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুন। আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিমানবন্দরে পুলিশ হেফাজতে নিপুণ
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- ১৩১
Tag :
সর্বাধিক পঠিত

























