শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি-রোহিতদের স্ত্রীদের সফরে বাধা, কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরেও নাস্তানাবুদ হয়েছে ভারত। আর পরেই চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এবার ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে।

অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ১-৩ ব্যবধানে হেরে যায়। এরপরই ক্রিকেটারদের পরিবার নিয়েও নিয়ম আনতে চাইছে বোর্ড। ইন্ডিয়া টুডের সূত্রের খবর, আগামী দিনে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের লোকজনকে পুরো সফরে না-ও রাখতে দেওয়া হতে পারে। যেখানে ৪৫ দিনের সফরে হয়তো ১৪ দিনের জন্য থাকতে দেওয়া হতে পারে।

এর আগে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের স্ত্রীকে সব ম্যাচেই মাঠ দেখা গিয়েছিল।

একইসঙ্গে ক্রিকেটারদের দলের বাসে করে যাওয়া-আসা বাধ্যতামূলক করতে পারে বোর্ড। সাম্প্রতিক সময়ে কোহলিকে দেখা গিয়েছে নিজের মতো যাতায়াত করতে। সেটাও বন্ধ করতে চাইছে বোর্ড।

এদিকে সহকারী কোচদের নিয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন ডয়েসকাটে। তাদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। যদিও গম্ভীরের সঙ্গে চুক্তি তিন বছরের বেশি সময়ের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোহলি-রোহিতদের স্ত্রীদের সফরে বাধা, কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

প্রকাশিত সময় : ১০:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫