বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হারে সেমির স্বপ্ন শেষ

dailydeshnews.com

মাঠ ও মাঠের বাইরের অগোছালো বাংলাদেশের আরো একটি হতাশ করা পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুঠোতে থাকা ম্যাচটাও কিভাবে হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল!

শারজাহয় শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ বলে নিষ্পত্তি হয়েছে ম্যাচের। ৬ বলে ১৩ রান থেকে ১ বলে ৪ রানের সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের সামনে। অভিজ্ঞ  আন্দ্রে রাসেলের বলে যা মেলাতে পারেননি উইকেটে থাকা মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ১৩৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অথচ শেষ ৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে দরকার ছিল মাত্র ৪৪ রান।

এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল টাইগারদের। বাকি দুই ম্যাচ জিতলেও অনেক হিসেব-নিকেশ মেলাতে হবে। রান রেটের ব্যাপারও আসবে। যা মিলিয়ে বাংলাদেশের সেমির স্বপ্ন পূরণ এখন অবাস্তবই বলা যেতে পারে।

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজ জিইয়ে রাখল শেষ চারে খেলার আশা।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হারে ৮ উইকেটে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে ৮ উইকেটে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল উইন্ডিজ। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করতে পেরেছিল দলটি। সেখান থেকে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪২ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা।

পুরান ২২ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৪০ রান। রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩৯ রান। শেষ দিকে ৫ বলে অপরাজিত ১৫ রান করেন জ্যাসন হোল্ডার।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

রান তাড়া করতে নেমে লিটন দাস ৪৩ বলে ৪৪ রান করেন। ডোয়াইন ব্রাভোর ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় লং-অনে ধরা পড়েন হোল্ডারের হাতে। যে আউটের কৃতিত্ব আসলে পুরোটাই হোল্ডারের। বাংলাদেশও আসলে ম্যাচটা ওখানেই হেরে যায়।

মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ২৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পুরান।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ নভেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

হারে সেমির স্বপ্ন শেষ

প্রকাশিত সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১