বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের দিকে তেড়ে গেলেন সুজন

সাকিবের দিকে তেড়ে গেলেন সুজন

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। খেলোয়ার, কোচ, দর্শক সবখানেই উত্তেজনা থাকবে; এ জানা কথা। তাই বলে এমন বিতর্কিত উত্তেজনা?

প্রথম বিতর্কটার জন্ম দিলেন সাকিব। মুশফিককে আউট না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন। এই সময়ে আম্পায়ারকে শাসাতেও দেখা গেছে তাকে। পরে সতীর্থরা তাকে শান্ত করে। এরপরও খেলা চলছিল। কিন্তু শেষে ঘটল আরেক কাণ্ড।

সাকিবের দিকে তেড়ে গেলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।

বৃষ্টির বেগ বাড়তে থাকায় মাঠ ছেড়ে সবাই তখন ফিরছেন ড্রেসিং রুমে। সাকিবও ফিরছিলেন। গ্যালারীতে থাকা কিছু দর্শক তাকে কিছু বলায় তাদের হাত দিয়ে মারার ভঙ্গী করেন সাকিব। তাই দেখেআবাহনী ড্রেসিং রুম থেকে তেড়ে যান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। ভেবেছিলেন তাকে হাত দেখিয়েছেন সাকিব। পরে তাকে মোহামেডান ক্রিকেটার শামসুর রহমান শুভ গিয়ে তাকে শান্ত করেন। আজকের আচরণের জন্য শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশের সাকিবকে।

উল্লেখ্য, বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪৬ রান তাড়ায় ৩ উইকেটে ৩১ রান করেছে আবাহনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কম বয়সেই চলে গেলেন ‘হিরোস’ অভিনেত্রী

সাকিবের দিকে তেড়ে গেলেন সুজন

প্রকাশিত সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১